১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

৭ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন তিনি।

আজ মঙ্গলবার দুই দেশ আনুষ্ঠানিকভাবে এ রাষ্ট্রীয় সফরের সূচি ঘোষণা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল।

উল্লেখ্য, বিভিন্ন সম্মেলন উপলক্ষে একাধিকবার ভারতে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষবার রাষ্ট্রীয়ভাবে দিল্লি সফর করেছিলেন ২০১০ সালে । অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে এসেছিলেন ২০১৫ সালে।

কূটনীতিকদের ধারণা, শেখ হাসিনার আসন্ন এ সফর দুই দেশের মধ্যে সহযোগিতা ও আন্তরিক সম্পর্কের বন্ধন আরও জোরালো করবে এবং দুই নেতার মধ্যে বন্ধুত্ব ও আস্থা আরও শক্তিশালী করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা সোমবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দিল্লি সফরের প্রস্তুতিমূলক আলোচনা করার সময় আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এর আগে শেখ হাসিনাকে ডিসেম্বরে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ দেওয়া হয়েছিল, তবে নানা কারণে সে সফর পিছিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।