মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

৭০ হাজার ইয়াবাসহ খরুলিয়ার জসিম আটক

শেয়ার করুন

শাহীন মোহাম্মদ রাসেল

কক্সবাজারের রামুতে ৭০ হাজারসহ জসিম উদ্দিন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ডেঙ্গাপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র।

শনিবার (২৮ মার্চ) কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিকমূল্য দুইকোটি দশ লাখ টাকা।

রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইব্রাহিম ফারুকের পক্ষে সহকারি পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে (ইঞ্জিন নম্বর-৩৩১১৯৯) করে ইয়াবা পাচার হচ্ছে।

এমন খবরের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত নায়েব সুবেদার মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে সিএনজিটি তল্লাশী করে। এসময় সিএনজির সীটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা সহ ওই মাদক কারবারিকে আটক করে।

আটককৃত আসামীকে ইয়াবাসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন