১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

৬ মে প্রধানমন্ত্রীর কক্সবাজারের জনসভা সফল করুন-এমপি বদি


উখিয়ায় আ’লীগে
কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্টিত হয়। সোমবার বিকালে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। এমপি বদি তার বক্তব্যে বলেন, আগামী ৬ মে প্রধানমন্ত্রী বহুল প্রতিক্ষীত মেরিন ড্রাইভ রোড উদ্বোধন করবেন। সেই সাথে ওই দিন তিনি কক্সবাজারে জনসভা করবেন। ২০১৯ সালের নির্বাচনের আগে এই জনসভা খুবই গুরুত্বপূর্ন। তাই এই ঐতিহাসিক জনসভাকে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা এড. ফরিদুল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, আবুল মনছুর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, সদস্য আশরাফ জাহান কাজল, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, আমিনুল হক আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুল আলম মাহবু, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল করিম সিকদার, রতœাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন চৌধুরী রাসেল, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।