২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

৬৬ বছর ধরে দেশ ও জাতির উন্নয়নে কাজ করেছে আ’লীগ

33
৭১ এর মুক্তিযুদ্ধে যে দলটি নেতৃত্ব দিয়েছে তা কেবলই আওয়ামীলীগ। তাইতো অকপটেই বলা যায় জাতির পিতার হাতে গড়া সংগঠনটি বাঙ্গালী জাতি ও দেশের ভাগ্য উন্নয়নের ৬৬ বছর ধরে ঐতিহ্যের সাথে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙ্গালী জাতি এবং বর্তমানে তাঁরই সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মান আওয়ামীলীগের শ্রেষ্ট অর্জন। তাই ঐতিহ্যবাহী এ সংগঠনকে কক্সবাজারে তৃণমূল পর্যায়কে শক্তিশালী করে আগামী দিনে ৪টি সংসদীয় আসনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগের ৬৬তম প্রতিষ্টাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।
কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনে দিনটিকে স্বরণ করা হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেনের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপত নজিবুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ, পৌর আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন সেতু। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন বিএ, ইন্জিনিয়ার বদিউল আলম, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা আসিফ উল মওলা, কাজী মোস্তাক আহমদ শামীম, ডাঃ পরিমল দাশ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, মোঃ ইউনুছ, নাজমুল হোসেন নাজিম, রফিক মাহমুদ, নাছির উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী, সাইফুদ্দীন, নুরুল আলম পেটান, এ.বি ছিদ্দিক খোকন, রিদুয়ান আলী, শুভ দত্ত বড়–য়া, মিজানুর রহমান, শেফায়াতুল আলম বাবু, হাসান মেহেদী রহমান, আলী আকবর ডিসেন্ট, দীপক দাশ, জাফর আলম, আজিমুল হক, আবুল কালাম, তাজ উদ্দিন তাজু, আহম্মদ উল্লাহ, বেলাল উদ্দিন, জামশেদ আলম জনি, ওসমান গণি টুলু, সালাম মেম্বার, রাজিব দাশ, গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসাইন তানিম, হাসান ইকবাল, মীর আশরাফ হোসেন, ইরফানুল হক হিমু, আবেদ কাশেম, মনসুর, রাহাত উদ্দিন বাপ্পী, রুহান ও রুহুল।
পরে প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ও কক্সবাজার পৌর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আলোচনা সভা ও ইফতার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।