২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল

চলতি মার্চ মাসের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ হবে এবং পরীক্ষা শেষের দুই মাসের মধ্যে ফলাফলও ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে বার বার এসএসসি পরীক্ষা বিঘ্নিত হওয়ার শঙ্কার ভেতর এ আশা প্রকাশ করলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

পদার্থ বিজ্ঞান পরীক্ষা র প্রশ্নপত্রে যে দুই/একটি ভুল ছিল, তা শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করবে বলেও স্বীকার করেন নাহিদ।

শিক্ষামন্ত্রী এ সময় বিএনপির প্রতি ফের হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান জানান।

পহেলা এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে বলেও জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।