২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুর শহর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার র‌্যাব-১-এর সদস্যরা।

শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিন্টু মিয়া (৩৮) মৌলভীবাজার সদরের বুত্তিমন্ডপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে র‌্যাব-১ এর একটি দল নাওজোড় বাইপাস রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিন্টু মিয়াকে গ্রেপ্তার, তার চালিত প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে মিন্টু জানিয়েছেন তিনি পেশায় প্রাইভেটকার চালক। প্রাইভেটকার চালানোর পাশাপাশি দীর্ঘ দিন মাদক কারবারে জড়িত। গাঁজার চালানটি মৌলভীবাজারের শায়েস্তাগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

তিনি এর আগে ৮-১০টি মাদকের চালান ঢাকায় নিয়ে গেছেন বলে স্বীকার করেছেন। চালান প্রতি তিনি ৪৫ হাজার টাকা পেয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।