২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

৬টি মিডিয়া আউটলেট চালু করেছে বিএনপি

দলীয় প্রচার-প্রসার আরও বাড়াতে মিডিয়া সেলের সম্প্রসারণ করেছে বিএনপি। মঙ্গলবার (১৬ মে) দলটির মিডিয়া উইংয়ের তত্ত্বাবধানে ইন্টারনেটভিত্তিক আরও ছয়টি মিডিয়া আউটলেট চালু করেছে দলটি। মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানান, বিএনপিবাংলাদেশ ডটকম নামে নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ফেসবুকে যোগাযোগের জন্য খোলা হয়েছে বিএনপি ডট কমিউনিকেশন নামে একটি পেজ। তিনি আরও জানান, বিএনপি এখন থেকে টুইটারেও থাকছে। পাশাপাশি ইউটিউবে খোলা হয়েছে একটি চ্যানেল।
শায়রুল কবির বলেন, ‘এসব ডিজিটাল মাধ্যম ছাড়াও নেতাকর্মী ও আগ্রহীরা যেন বিএনপির রাজনীতি সম্পর্কে আলোচনা ও মতামত তুলে ধরতে পারেন, সেজন্য বাংলাদেশি ভয়েস ডট ব্লগস্পট নামে একটি ব্লগসাইট খোলা হয়েছে। আর চেয়ারপারসনের টুইটার অ্যাকাউন্ট তো আছেই।’ দ্রুততার সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, দলীয় নির্দেশনা, সাংগঠনিক যোগাযোগ রক্ষাসহ বিভিন্ন ধরনের কাজে এসব প্রচার মাধ্যম ব্যবহার হবে বলে জানান তিনি।
সামনের দিনে শীর্ষস্থানীয় নেতাদের ব্যক্তিগত ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।