৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ২৬ এপ্রিল (রবিবার) থেকে আরও ১০ দিন অর্থাৎ ৫ মে (মঙ্গলবার) পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই সাধারণ ছুটি বাড়ানো সংক্রান্ত আদেশে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আজ বুধবার (২২ এপ্রিল) বিকাল চারটা থেকে সাড়ে চারটা নাগাদ জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। আগামী ৬ মে বুধবার বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি এর সঙ্গে সংযুক্ত করা হবে কী হবে না, সে বিষয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি। সাধারণ ছুটি বাড়ানোর আদেশ সংবলিত প্রজ্ঞাপনে আরও কিছু নির্দেশনা থাকবে বলেও ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির এক সভায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে সামারি পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে বর্তমানে সরকারের নির্বাহী আদেশে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।