২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

৫ জানুয়ারির মতো নির্বাচন চাচ্ছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার চাচ্ছে এ কে এম নুরুল হুদার মতো একজন দলীয় অনুগত নিবার্চন কমিশন দিয়ে ৫ জানুয়ারি মতো আরো একটি তামাশার নির্বাচন করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে। এই জন্য তারা হারিকেন দিয়ে খুঁজে বহু তামাশা, নাটক করে হুদাকে প্রধান নির্বাচন কমিশন করেছে। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ এবং দলের নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরের রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়বাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামক এক সংগঠন।

রিজভি বলেন, কোনো স্বৈরশাসক জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে না। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়। সেই নির্বাচন হবে ভয় শঙ্কা ও সন্ত্রাস মুক্ত। ভোটাররা আতঙ্কে দাঁড়িয়ে থাকবে না। আর তাই সেই নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের মুক্তির জন্য যে আন্দোলন, সংগ্রাম শেষ বিন্দু দিয়ে হলেও যা কিছু দরকার জাতীয়তাবাদী দল তা করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।