৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

৫৫৫ অভিবাসীকে নিলে রাজ্জাককে ফেরত

razzak_thereport24

  মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কর্তৃক অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফিরিতে দিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে এ জন্য তারা শর্ত জুড়ে দিয়েছে। রাজ্জাকসহ ৫৫৫ মালয়েশিয়াগামী অভিবাসীকে নিলেই তাকে ফিরিয়ে দেওয়া হবে।

বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ দ্য রিপোর্টকে বলেন, সোমবার বিজিপির সঙ্গে তিনবার আলোচনা হয়েছে। আলোচনায় রাজ্জাককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় বিজিপি।

বিজিপি জানায়, নায়েক আবদুর রাজ্জাকের সঙ্গে ৫৫৫ মালয়েশিয়াগামী বাংলাদেশী অভিবাসীকেও ফিরিয়ে আনতে হবে। তাহলে রাজ্জাককে ফিরিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে তারা। তবে কবে নাগাদ এ বৈঠক হবে তা নিশ্চিত করে কিছুই জানায়নি বিজিপি বলেন লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

তিনি বলেন, আমরা বিজিপিকে বলেছি, রাজ্জাক ও অভিবাসী ইস্যুটি সম্পূর্ণ ভিন্ন। ৫৫৫ অভিবাসীর মধ্যে কয়জন বাংলাদেশী তা যাচাই-বাছাই একটি দীর্ঘ প্রক্রিয়া। আপাতত রাজ্জাককে ফেরত দিতে হবে। অভিবাসী ফেরতের বিষয়টি যাচাই-বাছাইয়ের পর বিজিবি সিদ্ধান্ত নেবে।

বিজিবি কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান দ্য রিপোর্টকে বলেন, বিজেপির কথার সূত্র ধরে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। নায়েক আবদুর রাজ্জাকে দ্রুত ফেরত চেয়েছি। আশা করছি খুব শীঘ্রই তাকে ফেরত পাব।

প্রসঙ্গত, ১৭ জুন বুধবার টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় গোলাগুলির সময় নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। পরে শারীরিক নির্যাতনের পর অনলাইনে তার ছবি প্রকাশ করা হয়। রাজ্জাককে ফিরিয়ে দিতে বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও প্রথমে সাড়া দেয়নি বিজিপি।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।