মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

৪৫ বছর পর কক্সবাজার-১ পুনরুদ্ধার আ.লীগের

শেয়ার করুন

ফাইল ছবি

কক্সবাজারসময় ডেস্কঃ দীর্ঘ ৪৫ বছর পর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনটি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৭৩ সালের পর জাতীয় নির্বাচনে এই প্রথম দলটির মনোনীত কোনো প্রার্থী এই আসনে জয়লাভ করলেন। এর আগে কখনই আসনটিতে জয়লাভ করতে পারেনি দলটি।

এর আগে আসনটিতে জামায়াত, বিএনপি এবং জাতীয় পার্টি পর্যায়ক্রমে বিজয় লাভ করলেও এবার সেই খরা মিটিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব জাফর আলম। বিএনপি-জামায়াতের শক্ত দুর্গ হিসেবে পরিচিত এই আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদকে ২ লাখ ১৭ হাজার ২৫৫ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন জাফর।

উল্লেখ্য, দেশ স্বাধীনের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। সেবার ডা. শামসুদ্দিন সর্বপ্রথম নৌকা প্রতীক নিয়ে কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর গত ৪৫ বছর আসনটিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী জয়লাভ করতে পরেননি। এমনকি ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনেও মহাজোট প্রার্থীর কারণে আসনটিতে নিজস্ব কোনো প্রার্থী দিতে পারেনি আ.লীগ।

বিগত দশটি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে জামায়াতে ইসলামী একবার, বিএনপি পাঁচ বার, জাতীয় পার্টি তিনবার বার করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন