মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রামু যুবলীগের ব্যাপক কর্মসূচী

শেয়ার করুন

jubho
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটিকে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে উদযাপন করবে সংগঠনের রামু উপজেলা শাখা। কর্মসূচীর মধ্যে রামু বাইপাসস্থ যুবলীগ কার্যালায়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, বিকাল ৫ টায় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলার সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজনে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের সকল নেতৃবৃন্দকে অংশ গ্রহন করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া বিশেষ ভাবে আহবান জানিয়েছেন।

শেয়ার করুন