২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩ | ৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

৩-০ গোলে জয় পেয়েছে অার্জেন্টিনা

messi1
লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি নিজে করেছেন একটি গোল। পরে লুকাস পাতো ও আনহেল দি মারিয়াকে দিয়ে করিয়েছেন আরো দুটি গোল। মেসির ছন্দে ফেরার দিনে আর্জেন্টিনাও লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিরল সঠিক পথে।

চার দিন আগে বেলো হরিজন্তে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচটিতে নেইমারের ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টাইনরা। এতে ব্যাকফুটে চলে যায় তারা। ব্রাজিলের ধাক্কা সামলে উঠতে মরিয়া মেসিরা আজ জয় পেয়েছে। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কঠোর অনুশীলনও করেছিলেন মেসি-ডি মারিয়ারা। ফলও পেয়েছেন তাতে।

১৬ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেকটা বাঁচা-মরার ম্যাচ। কলম্বিয়ার বিরুদ্ধে হারলেই বিশ্বকাপের যোগ্যতা পর্ব থেকে একরকম ছিটকে যেতো মেসিরা! আগামী বিশ্বকাপের আসরে নিজেদের দেখতে কলিম্বয়ার বিপক্ষে পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে এদগার্দো বাউজার দল।

এদিকে ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরেছেন তিনি। আজ রাজকীয় প্রত্যাবর্তন হলো মেসির!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।