১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

৩ লাখ ৭২ হাজার ৫৩০ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন

কক্সবাজার সময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে।

বুধবার বিকাল ৫টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩ লাখ ৭২ হাজার ৫৩০ জনের নিবন্ধন করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। এছাড়া সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এ পর্যন্ত ২৭ হাজার ৯৫৪ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে।

সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, আজ কুতুপালং-১ ক্যাম্পে ৯৭৪ জন পুরুষ ও ৬৯৭ জন নারী মিলে ১ হাজার ৬৭১ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯৫৮ জন পুরুষ ও ৮৭৩ জন নারী মিলে ১ হাজার ৮৩১ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭০০ জন পুরুষ ও ৭৩৪ জন নারী মিলে ১ হাজার ৪৩৪ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ হাজার ৪৯৭ জন পুরুষ ও ১ হাজার ৪৫০ জন নারী মিলে ২ হাজার ৯৪৭ জন, থাইংখাল-২ ক্যাম্পে ১ হাজার ২৩৭ জন পুরুষ ও ৬৪৬ জন নারী মিলে ১ হাজার ৮৮৩ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৪২৭ জন পুরুষ ও ১ হাজার ৪৯ জন নারী মিলে ২ হাজার ৪৭৬ জন, লেদা ক্যাম্পে ২৩৯ জন পুরুষ ও ২২৭ জন নারী মিলে ৪৬৬ জন এবং পরেরদিনে ৭টি কেন্দ্রে মোট ১২ হাজার ৭০৮ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ১৩ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।