১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

৩ দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে টেলিযোগাযোগ সুবিধা

কক্সবাজার সময় ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগামী তিন দিনের মধ্যে টেলিযোগযোগ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগামী তিন দিনের মধ্যে টেলিটকের ২-জি নেটওয়ার্ক চালু করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।’

শনিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে টেলিটকের বুথ খোলা হচ্ছে। সেখানে ১৬/১৭টি কেন্দ্র খোলা হবে। সেখানে রোহিঙ্গারা এসে ন্যূনতম চার্জে তাদের প্রয়োজনমতো লোকাল কল করতে পারবে।’

তারানা হালিম বলেন, ‘যারা রোহিঙ্গাদের কাছে অবৈধভাবে সিম বিক্রি করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেওয়া হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।