২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

৩৮৭ ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার:৪ জনের কারাদন্ড

ffggtrjjr
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সদর উপজেলা ঈদগাঁও নাপিতখালী এলাকার ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৪ জনকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ৩৮৭ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. আবু বাক্কার সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের ইন্সপেক্টর ইদ্রিস আলী, সহকারি ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ও মোবাইল কোর্ট সহকারি সুমন কান্তি দে।
ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ডিতরা হলো, নাপিত খালী এলাকার এজার মিয়ার স্ত্রী ছমুদা খাতুন, মো. ঈসমাইলের স্ত্রী সাজেদা বেগম, মো. এজার মিয়ার পুত্র মোক্তার আহমদ ও  মো. ইয়াছিন।
এসময় জরিমানা আদায় করা হয় একই এলাকার জমির আহমদের পুত্র মো. মাসুদ রানাকে ৩ হাজার টাকা, মো. হোসেনের পুত্র আব্দু রহিমকে ২ হাজার, একই এলাকার রশিদ আহমদের পুত্র কবির আহমদকে ২ হাজার, মাহাবুব আলমের পুত্র মো. ঈসমাইলকে ২ হাজার সহ মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।