৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

৩৮তম বিসিএসের সার্কুলার কাল

আগামীকাল মঙ্গলবার ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এজন্য কাল ৩৮তম বিসিএস নিয়ে কমিশনের বৈঠক রয়েছে। ওই বৈঠকের পরই ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

এর আগে ৩৮তম বিসিএস পরীক্ষায় বেশকিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পিএসসি। বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম-রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বর (এনআইডি) চাওয়া হবে। আগামী এই বিসিএস পরীক্ষায় ২০০ নম্বরের বাংলাদেশের ইতিহাস থেকে ৫০ নম্বর কমিয়ে আনা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত করে ৫০ নম্বর নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আগে একবার ডাবল অপটিকাল মার্ক রিডার (ওএমআর) পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হলেও আগামী বিসিএস পরীক্ষা থেকে দুইবার ওএমআর পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগেই ৩৮তম বিসিএসের শূন্য পদের তালিকা পেয়েছে পিএসসি। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০টি পদসহ এবার ২ হাজার ১০০-এর বেশি পদ থাকছে। তবে এই পদ সংখ্যা আরো বাড়তে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।