১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

৩৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে সুযোগ পাবেন সাধারণরা

৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার পদ পূরণ না হলে একই বিসিএসের নন ক্যাডার মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অপূরণকৃত পদে ৩৫তম বিসিএস-নন ক্যাডার জাতীয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’

‘এছাড়াও ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা, মহিলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় পূরণ না হওয়া সংরক্ষিত পদগুলো ৩৬তম বিসিএসের সংশ্লিষ্ট ক্যাডারের শূন্য পদের সঙ্গে যোগ করে তা পূরণ এবং প্রাধিকার কোটায় পূরণ না হওয়া পদ সংরক্ষণের আইন ৩৬তম বিসিএসে শিথিল করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।’

তিনি আরও বলেন, ‘এছাড়া আজকের সভায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন-২০১৭, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন-২০১৬, প্রাণি কল্যাণ আইন-২০১৬, শিশু (সংশোধন) আইন-২০১৭-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।