২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

৩০ হাজার অতিক্রম করেছে কক্সবাজারের করোনা নমুনা টেস্ট

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০ হাজার পার হয়েছে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট। শনিবার (১ আগস্ট) পর্যন্ত সর্বমোট নমুনা টেস্ট করা হয়েছে ৩০০২৮ জনের। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা শুরু হয়। এই ৩ মাসে বিরামহীনভাবে নমুনা টেস্ট করা হয়। মাঝখানে ল্যাবের কারিগরি ত্রুটি সারাতে গিয়ে ২ দিন নমুনা টেস্ট বন্ধ ছিলো। এ ২ দিন ছাড়া প্রত্যেকদিন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা টেস্ট করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩৪৩৮ জনে পৌঁছেছে। একইসময়ে কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন রোহিঙ্গা শরনার্থীসহ ৬২ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সারাদেশে শনিবার (১ আগস্ট) পর্যন্ত নমুনা টেস্ট করা হয়েছে, ১১ লক্ষ ৮৫ হাজার ৬১১ জনের।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ৩১ জুলাই পর্যন্ত জেলায় ২৬৬৭ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৯’১৬%।

কক্সবাজার জেলায় গত ৩১ জুলাই পর্যন্ত হেম আইসোলেশনে আছেন ৫০৭ জন করোনা রোগী ও প্রাতিষ্ঠানিক আইসোলেশন আছে ১১৫ জন করোনা রোগী। কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডা. সাঈকা হক প্রণীত ম্যাপিং থেকে এ তথ্য জানা যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।