মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

৩০ লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর ঘোষণা ট্রাম্পের

শেয়ার করুন

483208412-real-estate-tycoon-donald-trump-flashes-the-thumbs-up-jpg-crop_-promo-xlarge2-696x497
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন সদ্যনির্বাচিত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলীয় এই নেতা ও মার্কিন ধনকুবের বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি খুব শিগগিরই ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন।

একই সঙ্গে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাচীর নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনের পর প্রথমবারের মতো দেশটির প্রভাবশালী টেলিভিশন সিবিএসের সিক্সটি মিনিট প্রোগ্রামে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম পদক্ষেপের কথা জানান বিতর্কিত এই রিপাবলিকান দলীয় রাজনীতিক।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিবিএসে ট্রাম্পের ওই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এতে জোর দিয়ে ট্রাম্প বলেন, তার নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ ছিল মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে প্রাচীর নির্মাণ করা।

নির্বাচনী প্রচারণার সময় সদ্যনির্বাচিত এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে মেক্সিকোর নাগরিকদের প্রবেশ ঠেকাতে সীমান্তে প্রাচীর নির্মাণের অঙ্গীকার করেন। সে সময় প্রতিবেশি দেশ মেক্সিকোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছিলেন, তারা ধর্ষক ও অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।

সিক্সটি মিনিট প্রোগ্রামে ট্রাম্প বলেন, দায়িত্ব গ্রহণের পর শিগগিরই তিনি ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবেন। তিনি বলেন, আমরা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি তারা হলেন; যারা অপরাধী এবং যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে, কোনো গ্যাংয়ের সদস্য অথবা মাদক ব্যবসায়ী, প্রচুর সংখ্যক এমন মানুষ রয়েছে, সম্ভবত ২০ লাখ এমনকি তা ৩০ লাখও হতে পারে- আমরা তাদেরকে দেশ থেকে বের করে দিতে যাচ্ছি অথবা কারাবন্দি করতে যাচ্ছি।

শেয়ার করুন