মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

৩০ কেজি করে সাড়ে ৬ শতাধিক স্থানীয় বাসিন্দা পেল সেহেরী ও ইফতার সামগ্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ প্রতিজন ৩০ কেজি করে সাড়ে ৬ শতাধিক স্থানীয় বাসিন্দাদের মাঝে চাল, তেল, ডালসহ সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কক্সবাজার পৌর এলাকার গরীব, অসহায়, প্রতিবন্ধী মানুষদের এই সুবিধা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পালস্ বাংলাদেশ। এর আগে রোহিঙ্গা ক্যাম্পেও তারা খাবার সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পালস্ বাংলাদেশ কার্যালয় প্রাঙ্গণে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী আলহাজ্ব খোরশেদ আরা হক।
ওই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি খোরশেদ আরা হক বলেন, রমজান মাস সওয়াবের মাস, সংযমের মাস। পবিত্র এই মাসে দান-খয়রাত করা অধিক পূণ্যের কাজ। পালস্ বাংলাদেশ গরীব ও হক্বদার মানুষদের সেহেরি ও ইফতার সামগ্রী দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
এ সময় যে যার মতো করে মানবিক কাজ করা দরকার বলে মনে করেন সাবেক এই এমপি।
ইসলামিক রিলিফ ওয়ার্ড ওয়াইডের সহায়তায় বিতরণকৃত খাবার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ২০ কেজি, তেল ২ লিটার, চিনি ৩ কেজি, চনা ৩ কেজি এবং ডাল ২ কেজি।
পালস্ বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী  কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পালস্ বাংলাদেশের পরিচালক আতিকুল ইসলাম চৌধুরী, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম, দাতা সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ড ওয়াইডের প্রতিনিধি মোঃ জাফর আলম, সাবেক পিটিআই সুপার শিক্ষাবিদ মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
পবিত্র রমজানের গরীব অসহায় মানুষগুলো খাবার সামগ্রী পেয়ে দাতা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শেয়ার করুন