১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

২ ফেব্রুয়ারী কক্সবাজার আসছেন বর্তমান বিশ্বের সেরা ক্বারী ড. নাইনা


আগামী ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও হুসনে সাউত প্রতিযোগিতা’য় যোগ দিচ্ছেন বর্তমান বিশ্বের সেরা ক্বারী ড. আহমাদ আহমাদ নাইনা। তিনি মিসরের বাসিন্দা।
ড. নাইনা ছাড়াও আসছেন শাইখ মুহাম্মদ আল হুসাইনী ঈত্বা (মিসর), শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরিজ্বী (মিসর), ড. আবদুল ফাত্তাহ আল ফুরাইসী (মরক্কো), ক্বারী কারীম মানসুরী (ইরান), ক্বারী আওয়াং হাজ্জ মেতুস্সীন (ব্রুনাই), মাওলানা ক্বারী তৈয়ব জামাল (ভারত), ক্বারী ওয়ান আইনুদ্দিন (মালয়েশিয়া), ক্বারী আহমদ বিন ইউসুফ আল আজহারী (বাংলাদেশ)।
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলার আয়োজনে জেলার প্রথম এই আন্তর্জাতিক সম্মেলন ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
একই দিন হুসনে সাউত (সুন্ঠর কণ্ঠের তেলাওয়াত) প্রতিযোগিতা শহরের খুরুশকুল সড়ক সংলগ্ন তানযিমূল উম্মাহ হিফয মাদরাসায় অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন তানযিমূল ক্বুররা বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি, উসতাজুল ক্বুররা আল্লামা ক্বারী আবদুল গণি।
ব্যতিক্রমধর্মী এই আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান করছেন তানযিমূল উম্মাহ হিফয মাদরাসা, কক্সবাজার শাখা।
অনুষ্ঠানে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে তিলাওয়াত শ্রবণের ব্যবস্থা থাকবে।
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা জেলা শাখার আহবায়ক এবং আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও হুসনে সাউত প্রতিযোগিতার মূখ্য তত্ত্বাবধায়ক হাফেয মাওলানা রিয়াদ হায়দার জানান, অনুষ্ঠানের জন্য প্রশাসন থেকে আনুমতি নেয়া হয়েছে। অনুষঙ্গিত প্রস্তুতিও সম্পন্ন হওয়ার পথে।
আন্তর্জাতিক এই সম্মেলন বাস্তবায়নে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রয়োজনে হাফেয মাওলানা রিয়াদ হায়দারের ০১৮৭৯৫৪৮৮৮৮ নাম্বারে যোগাযোগ করা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।