১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২রা এপ্রিল শুরু করতে চাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এ লক্ষ্যে একটি সময়সূচি সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য জমা দেয়া হয়েছে। প্রস্তাবিত রুটিন অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এবারের এ পরীক্ষা। সূত্র জানিয়েছে, এবার নতুন পদ্ধতিতে এ পরীক্ষা নেয়া হবে। ফলে গত বছরের চেয়ে কমপক্ষে ১৭ দিন আগে শেষ হবে পরীক্ষা। সেই হিসাবে অন্তত দু’সপ্তাহ আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার দৈনিকশিক্ষাডটকমকে বলেন, পরীক্ষার একটা প্রস্তাবিত সময়সূচি আমরা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছি। অনুমোদন পেলে তা প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলেন, পাবলিক পরীক্ষা কম সময়ে নেয়ার চেষ্টা চলছে। আগে পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষার স্তর আগেভাগে শুরু করা যায়। তার নির্দেশনা অনুযায়ী নতুনভাবে এসএসসির রুটিনও সাজানো হয়েছে। তাতে এক সপ্তাহ আগে শেষ হবে এ পরীক্ষা।
আগামী ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়া হচ্ছে। গত বছর ৩ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়। ব্যবহারিকসহ গোটা পরীক্ষা শেষ হয় ২০ জুন। এবার তা জুনের প্রথম সপ্তাহে শেষ হবে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে সাধারণত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১২ লাখের বেশি পরীক্ষার্থী আছে। বর্তমানে এ পরীক্ষার ফরম পূরণের কাজ চলছে। ২০১৬ সালে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। ২০১৫ সালে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।