১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

২৬ মার্চ থেকে সকল অফিস ১০ দিন বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে, পুলিশ ও হাসপাতাল এর আওতামুক্ত থাকবে। সোমবার সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এরমধ্যে ২৬ মার্চ এমনিতেই স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার ছুটি। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি। আর ৩ ও ৪ এপ্রিল শুক্র ও শনিবার ছুটি। ৫ এপ্রিল থেকে আবার অফিস শুরু হবে।

করোনা সতর্কতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে এরমধ্যে, সব ধরনের জমায়েত, জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। এ সময় গণপরিবহন সীমিত আকারে চালু থাকবে। তবে, যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দিয়েছেন তিনি। সীমিত আকারে চালু থাকবে ব্যাংকিং সেবা। সামাজিক দূরত্ব নিশ্চিতে কাল থেকে নামছে সেনাবাহিনী।

এসময়, দেশের সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলার আহ্বান জানান তিনি। মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার অনুরোধ করেন তিনি।
-যমুনা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।