মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

২৪ মামলার আসামী পিএমখালীর ‘ব্লেড কলি’ গ্রেফতার, অস্ত্র উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন থেকে মো. কলিম উল্লাহ ওরফে ‘ব্লেড কলি’ ওরফে ‘ডাকাত কলি’ ওরফে ‘বিরাট কলি’ (২৮) নামে এক শীর্ষ সন্ত্রাসী আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পিএমখালীর তোতকখালী বটগাছ তলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র।তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র ও অন্যান্য ২৪ টি মামলা রয়েছে। এরমধ্যে ১৪ টি মামলায় গ্রেফতারী পরোয়া রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশে তৈরী অস্ত্র, ২টি ম্যাগজিন, ৪টি কার্তুজ ও ১০ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। এরমধ্যে ডাকাতি ১২টি, অস্ত্র আইনে ৫টি, হত্যা ২টি, দ্রুত বিচার আইনে ১টি ও অন্যান্য আইনে ৪টি। তৎমধ্যে ১৪টি পরোয়াভুক্ত রয়েছে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দীন চৌধুরী জানান, কলিম উল্লাহ দুর্ধর্ষ সন্ত্রাসী। বিভিন্ন কৌশলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা করা হয়েছে। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।

শেয়ার করুন