১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

২৩টি কেন্দ্রের ফল ঘোষণা চট্টগ্রামে

কক্সবাজারসময় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগর কেন্দ্রিক ৫টি আসনের কেন্দ্র ভিত্তিক ফল ঘোষণা করছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নান।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটা থেকে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামের ‘ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র’ থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফল ঘোষণা শুরু করেন তিনি।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পেয়েছেন ২ হাজার ১১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম পেয়েছেন ২৬২ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের চাক্তাই শিশু শিক্ষা নিকেতন কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা) পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৫৭ ভোট।

চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের ৯টি কেন্দ্রে নৌকা প্রতীকের মইনউদ্দীন খান বাদল পেয়েছেন ১৪ হাজার ৯৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আবু সুফিয়ান পেয়েছেন ১ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনের ১১টি কেন্দ্রে নৌকা প্রতীকের ডা. আফছারুল আমীন ২৪ হাজার ৬৪৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল্লাহ আল নোমান ২ হাজার ৮৩২ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে পূর্ব মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের এমএ লতিফ পেয়েছেন ১ হাজার ৩৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আমীর খসরু মাহমুদ পেয়েছেন ২১৩ ভোট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।