৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

২০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজার সময় ডেস্ক: কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ইয়াবা ও নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী দক্ষিণ নয়াপাড়ার মো. আকবরের ছেলে জিয়াউর রহমান (২০), টেকনাফ সদরের নতুন পল্লানপাড়ার মৃত ইউনুচের স্ত্রী নুর আয়েশা (২৮) ও বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর, মিশন পাড়ার কবির আহম্মদের ছেলে মো. ইসমাইল (১৮)। তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, ইয়াবা লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পিএমখালীর মো. আকবরের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ঘর থেকে ৪ হাজার পিস ইয়াবা ও টেকনাফের নুর আয়েশাসহ তিনজনকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নিয়ে আসা হয়।

এর আগে নুর আয়েশাকে ২০১৭ সালের ২৮ জুলাই ২ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা গ্রেফতার করেছিল। পরে জামিনে এসে পালিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।