মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে দু'দিনের কর্মশালা উদ্বোধনে সচিব কাজি ওয়াছি উদ্দিন

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার 
প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নেয়া পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি টেকসই উদ্ভাবনী বুদ্ধিদীপ্ত ও জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ভীত তৈরী করে দিয়েছেন। এই ভিত্তির ওপর দাড়িয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন পুরনে স্মার্ট বাংলাদেশ গঠনের বর্তমান উদ্যোগ সমুহ কার্যকর ভূমিকা রাখবে। তাই স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর পরিকল্পনা সমুহ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
কক্সবাজারে অনুষ্ঠিত উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবেলা শীর্ষক দু’দিনের কর্মশালা উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন, সরকারের গৃহায়ণ ও গনপুর্ত মন্ত্রণালয়ের সচিব কাজি ওয়াছি উদ্দিন।
শনিবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কউক এর সম্মেলন কক্ষে  এ কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।
কর্মশালায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো অলিউল্লাহ।
এতে রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান, কউক চেয়ারম্যান কমোডর অব: মোহাম্মদ নুরুল আবছার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো শামীম আখতার, এনএইচএ চেয়ারম্যান মো মুনিম  হাসান বক্তব্য রাখেন।
দুদিনব্যাপী কর্মশালায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব,যুগ্মসচিব, দপ্তর সংস্থার প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তাগণ অংশ নেয়।

শেয়ার করুন