১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

২০২১’র মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করা হবে। এ ক্ষেত্রে দেশবাসীকে সাহসের সঙ্গে সব প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হবে। আজ শুক্রবার বিকেলে গোলাপগঞ্জে এক ডেইরি ফার্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে প্রতি বছর বিদেশে খাদ্য রপ্তানি করছে।

তিনি আরো বলেন, অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩৭৫ জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৩৮ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে মোট ৬৮ লাখ ৭৫ হাজার টাকা ও সাড়ে ৫২ টন চাল বিতরণ করা হচ্ছে।

এ সময় ডিমপাড়ার মৌসুমে ইলিশ না ধরার জন্য জেলেদের অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

এর আগে শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জে এসবি অ্যাসোসিয়েট বিডি লিমিটেডের উদ্যোগে এসবি ডেইরি ফার্মের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাবিবুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাছিন আহমদ, সিলেট চেম্বারের পরিচালক হুরায়রা ইফতেখার হোসেন, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, এনামুল হক এনাম, আবদুল কুদ্দুছ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।