৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই সংসদ নির্বাচন’

২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকারার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নানান ইস্যু নিয়ে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নতুন সিইসির নেতৃত্বে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনোদিন আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে ঘিরে বিএনপি আপত্তি জানালেও আগামী সংসদ নির্বাচনে ঠিকই অংশ নেবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিএনপি অনেক কথাই বলে, আবার ভুলেও যায়। আমি তো শতভাগ নিশ্চিত, বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। এতে কোনও সন্দেহ নেই।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন, ‘ক্ষমতাসীন লোকরা সাধারণত নিজেদের পছন্দের লোকজনকেই জেলা প্রশাসক (ডিসি) বানায়। রাষ্ট্রপতি যাকে সিইসি হিসেবে মনোনীত করেছেন, তিনি তো বিএনপি সরকারের আমলেই ফরিদপুর ও কুমিল্লায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তাহলে তিনি আমাদের লোক হলেন কীভাবে?’

এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আমরা নতুন প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সাফাই গাইছি না, রাষ্ট্রপতি সত্যিকার অর্থেই একজন বিজ্ঞ মুক্তিযোদ্ধা দেশপ্রেমিককে সিইসি হিসেবে মনোনীত করেছেন। তার সম্পর্কে স্বচ্ছতা ও ভদ্রতা থাকা উচিত অন্যদের। নতুন সিইসি সত্যিকার অর্থেই একজন যোগ্য লোক।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।