মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে উখিয়া-এমপি বদি

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, ২০১৮ সালের মধ্যে উখিয়া উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। ইনশাল্লাহ চলতি বছরের ডিসেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উখিয়া উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা দেবেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আ’লীগ কথায় ও কাজে বিশ্বাসী। বর্তমানে উখিয়ায় শতকোটি টাকার কাজ চলছে বলে জানান তিনি।
তিনি গতকাল শনিবার দুপুরে উখিয়ার রতœাপালং ইউনিয়নের গয়ালমারা গ্রামে ১১৭ পরিবারের মাঝে বিদ্যুত সংযোগের উদ্বোধন কালে এসক কথা বলেন।
এমপি বদি বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানানোর দিন শেষ। ভোট আসলেই কিছু মানুৃষ সাধারন জনগনকে বিভ্রান্ত করে। এসব বিভ্রান্তকারী বিএনপি-জামায়াতকে আবারো ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উখিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম সালাউদ্দিন জোয়ারদার, উখিয়া পল্লী বিদ্যুতের পরিচালক ছৈয়দ হোসাইন, রতœাপালং আ’লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর প্রমূখ।

শেয়ার করুন