১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন

Government
২০১৭ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১০ দিনই সাপ্তাহিক ছুটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৭ সালের সরকারি ছুটির এই তালিকা অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২০১৭ সালে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১০ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র-শনিবার।

তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান মিলিয়ে এবার সাধারণ ছুটি ১৪ দিন। এসব ছুটির ৬ দিন পড়েছে শুক্র-শনিবার।

‘বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি থাকবে। এসব ছুটির মধ্যেও ৪ দিন পড়েছে শুক্র-শনিবার।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত কর্মচারীদের ধর্মীয় অনুষ্ঠানে আরো তিনদিনের ঐচ্ছিক ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা।

পার্বত্য চট্টগ্রাম এলাকার নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে বা অনুরূপ সামাজিক উৎসবের জন্য দুদিন ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।

‘ওই সম্প্রদায়ের সদস্যরা এ দুদিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ২০১৬ সালের বর্ষপঞ্জিতেও এই ঐচ্ছিক ছুটি অন্তর্ভুক্ত হবে।’

সাপ্তাহিক ছুটি বাদে ২০১৬ সালে অনুমোদিত মোট ছুটি ছিল ১৮ দিন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।