৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

২০০ কোটির দোরগোড়ায়

চলতি বছরের প্রথম প্রান্তিকের ফল ঘোষণার আগে ফেসবুক বড় ধরনের একটি ঘোষণা দিতে পারে। প্রতি মাসে ফেসবুকে লগইন করা ব্যবহারকারীর সংখ্যা ১৯০ কোটি ছাড়িয়ে গেছে। গত রোববার টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৪৫ শতাংশ আয় বাড়ার ঘোষণা আসতে পারে ফেসবুকের কাছ থেকে। এ বছরের শুরুর দিকে ফেসবুক কর্তৃপক্ষ গত বছরের আয়ের পূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় আয় ও ব্যবহারকারীর বাড়ার ধারাবাহিত প্রবৃদ্ধি কথা জানিয়েছিল।

ফেসবুক কর্তৃপক্ষ ৮৮০ কোটি মার্কিন ডলার আয়, ৩৫৬ কোটি মার্কিন ডলার মুনাফা ও প্রতিদিন ১২৩ কোটি ব্যবহারকারীর ফেসবুকে ঢোকার তথ্য জানিয়েছিল। প্রতিদিন ১১৫ কোটি ব্যবহারকারী মোবাইল ফোন থেকে ফেসবুকে ঢোকেন বলে জানিয়েছিল ফেসবুক।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের প্রবৃদ্ধি অনুসারে এ বছরের মাঝামাঝি সময় ফেসবুকে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে যাবে। এপ্রিল মাসের শেষ পর্যন্ত হিসাব ধরলে ইতিমধ্যে ফেসবুক ব্যবহারকারী ১৯০ কোটি ছাড়িয়েছে।

ফেসবুকের বিশাল প্রবৃদ্ধি সত্ত্বেও এতে শেয়ার হওয়ার কনটেন্টগুলোতে ঠিকমতো নজরদারি করতে পারছে না বলে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ফেসবুক লাইভে সহিংস ঘটনা ও ফেসবুক নিউজফিডে ভুয়া খবর বেশি প্রচার পাওয়ার বিষয়টি সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তথ্যসূত্র: আইএএনএস, টেলিগ্রাফ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।