মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

২টি কিডনি নষ্টঃ বাঁচতে চাই সুজিত, মানবসেবায় অগ্রযাত্রা

শেয়ার করুন

কনক বড়ুয়া(নিউজরুম এডিটর): নাম সুজিত বড়ুয়া। কুতুপালং পিএফ পাড়ার ২৭ বছরের সাংসারিক যুবক। ১বছরের একটি সন্তানের পিতা। দুর্ভাগ্যক্রমে তার দুটি কিডনি বিকল হয়ে যায়। তার সুস্থতার জন্য বড় পরিমানের অর্থের প্রয়োজন হওয়ায় তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

উখিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রযাত্রা কল্যাণ পরিষদ” রোগীর চিকিৎসার দায়িত্ব নিয়ে বিভিন্ন ব্যাক্তির কাছে সাহায্যের হাত বাড়ান। পরে সংগঠনের সকল সদস্যরা ফেইজবুকে “মানবিক সাহায্যের আবেদন” শিরোনামে স্ট্যাটাস দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্ট্যাটাস দেশে বিদেশের বিভিন্ন ব্যাক্তিরা দেখে সাহায্যের হাত বাড়ান।

অগ্রযাত্রা কল্যাণ পরিষদ সহ বিভিন্ন প্রবাসীদের সহায়তায় সর্বমোট দুই লক্ষ সাতাশ হাজার নয় শত (২,২৭,৯০০) টাকার অনুদান সংগ্রহ করে রোগীর কাছে হস্তান্তর করেন উক্ত সংগঠন।

অনুদানের টাকা রোগীর পরিবারকে হস্তান্তর করার সময় অগ্রযাত্রা কল্যাণ পরিষদের সভাপতি সঞ্জয় বড়ুয়া দেশে এবং বিদেশে অবস্থানরত যারা সহায়তার হাত বাড়িয়েছেন তাদের প্রতি রোগীর পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যদি কোন এবি পজেটিভ কিডনি দাতা পাওয়া যায় তাহলে সংবাদ টি অগ্রযাত্রা কল্যাণ পরিষদ বরাবর জানানোর জন্য অনুরোধ করেন।

শেয়ার করুন