মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

১ ইলিশের দাম ১৬ হাজার টাকা!

শেয়ার করুন

(প্রিয়.কম) মুন্সিগঞ্জের মাওয়ায় মঙ্গলবার একটি ইলিশ বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়। ২ কেজি ২শ’ গ্রাম ওজনের ইলিশটি আসে মাওয়ার ছানারঞ্জন দাসের আড়তে। তিনি ১৬ হাজার টাকায় তা বিক্রি করেন মাছ বিক্রেতা গয়ানাথ দাসের কাছে। গয়ানাথ মাছটি কিনে ঢাকায় নিয়ে গেছেন বিক্রির জন্য।

সম্প্রতি মাছটি ধরা পড়ে সুরেশ্বরের কাছে পদ্মা নদীতে। মাওয়া মত্স্য আড়তের বড় পাইকার ভজন দাস জানান, এ বছর মাওয়ার সবচেয়ে বড় ইলিশ এটি। এত বড় ইলিশের সচরাচর দেখা মেলে না।

সামনে পয়লা বৈশাখ, তাই ইলিশের বাজারে এখন এক রকম আগুন। ইলিশ কিনতে প্রতিযোগিতা দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে। দেশের অন্যতম এই মত্স্য আড়তে এখন প্রতিদিন গড়ে ৩০ হাজার পিস ইলিশ বিক্রি হচ্ছে। এর বেশিরভাগই যাচ্ছে ঢাকা ও আশপাশের বাজারে।

গতকাল এখানে এক কেজি ওজনের প্রতি একহালি ইলিশ গড়ে ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। অথচ এক সপ্তাহ আগেও এই ইলিশ এখানে সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হয়েছে।

তবে ছোট আকারের ইলিশের দাম অপেক্ষাকৃত কম। আধা কেজি ওজনের প্রতি এক হালি ইলিশ
বিক্রি হয়েছে দুই হাজার টাকায়। নদীর নানা ধরনের মাছ এখানে বিক্রি হলেও গত কয়েকদিন ধরে ক্রেতাদের মূল আকর্ষণ দেখা গেছে ইলিশে।

ভোর সাড়ে ৫টা থেকে মাছ বিক্রি শুরু হয়ে চলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত। মাছে মাছে ভরতে থাকে নিমার্ণাধীন পদ্মা সেতুর ২নং পিলারের পাশের আড়ত।

এদিকে এই মত্স্য আড়তে ২২ কেজি ওজনের একটি কচ্ছপ বিক্রি হয়েছে। বিশাল কচ্ছপটি মাত্র ১২ হাজার টাকায় কিনেছেন মাছ বিক্রেতা জাহাঙ্গীর হোসেন। এটি মাওয়ায় পানিতে রাখা হয়েছে। ২/১ দিনের মধ্যেই ঢাকায় নেয়া হবে। এটি শরীয়তপুরের কাছে পদ্মা নদীতে ইলিশের জালে ধরা পড়ে।

শেয়ার করুন