২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

১৮ বছর পলাতক পরোয়ানাভুক্ত এক যুবক গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম,টেকনাফ

কক্সবাজারের টেকনাফের দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাইয়েদ নুর (৩৫) নামে একযুবককে গ্রেপ্তার করেছে  র‍্যাব১৫ এর সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের অতিরিক্ত

পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তার যুবকটেকনাফের হ্নীলা আলীখালি এলাকার মো. জালালের ছেলে।সোমবার (১৭ এপ্রিল) ভোররাতে টেকনাফের হ্নীলাইউনিয়ন লেদা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‍্যাব১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, সিপিসি টেকনাফ র‍্যাব ক্যাম্পের একটিআভিযানিক দল গোপন সংবাদে খবর পেয়ে সোমবার ভোররাতে হ্নীলা লেদা বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করেদীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাইয়েদ নুরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছেবলে কর্মকর্তা জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।