১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

১৬ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার সময় ডেস্কঃ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজারের কুতুবদিয়া থানার শমসু মিয়ার বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (২৭) ও মাদারীপুরের মির্জারচর এলাকার সাত্তার সিকদারের ছেলে মো. কায়সার (৩৩)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবীরের নেতৃত্বে শাহ আমানত সেতু এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালানো হয়। অভিযানে মাইক্রোবাসের সিটের নিচ থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। তারা কার ভাড়ার ব্যবসার আড়ালে ইয়াবা চালান করতো।

তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।