৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

১৪৬ এ প্রয়াত হলেন ইতিহাসের প্রবীণতম ব্যক্তি

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে যাঁর নাম শীর্ষে ছিল তিনি একজন ফরাসি নারী, নাম জেনি ক্যামেন্ট। ১২২ বছর বয়সে মারা গিয়েছিলেন তিনি।

কিন্তু, সেই রেকর্ডকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। তাঁর নাম মাহ গোথো। সম্প্রতি তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৪৬। না, কোনো ভুল হচ্ছে না। গোথোর জন্মসনদ থেকেই মিলেছে এ-সংক্রান্ত তথ্য।

এ তথ্য সামনে আসতে এত দেরি হলো কেন?
আসলে বছর খানেক আগে ইন্দোনেশিয়ায় ১৯০০ বা তারপর জন্মেছেন এমন জীবিত ব্যক্তিদের নাম নথিভূক্ত করার কাজ শুরু হয়। আর সে জন্যই ‘ভুলবশত’ বাদ পড়ে যায় ১৮৭০ এর ডিসেম্বর জন্মগ্রহণ করা মাহ গোথোর নাম। গোথোর নাতি সুয়ান্তো জানান, ১২ এপ্রিল বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু ছয় দিন পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকে আর তেমন কিছু খেতেন না গোথো। অল্প একটু সুজি এবং সামান্য পরিমাণে মদ্যপান করতেন তিনি।

জানা গিয়েছে, মাহ গোথোরা ছিলেন মোট ১০ ভাই-বোন। নিজের ১৪৬ বছরের জীবনকালে তিনি মোট চারটা বিয়ে করেছিলেন। আরও একটা অদ্ভুত তথ্য দেন গোথোর নাতি সুয়ান্তো। ১৯৯২ থেকেই নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন এই বৃদ্ধ। একটি জমিও কেনেন তিনি নিজের সমাধিস্থল বানানোর জন্য। তবে বয়সের বিচারে বিশ্ব রেকর্ডের কথা হয়তো ভাবেননি মাহ গোথো!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।