১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

১৪২২ বঙ্গাব্দ উৎযাপন উপলক্ষ্যে বৈশাখী মেলা

বাংলা নববর্ষ ১৪২২ বঙ্গাব্দকে অনাড়ম্বন আয়োজনের মাধ্যমে বরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার। দিবসটি উৎযাপন উপলক্ষ্যে কক্সবাজার সেক্টর এবং সহাবস্থিত ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দিনব্যাপী “বৈশাখী মেলা ১৪২২” এর আয়োজন করা হয়েছে। ১৪ এপ্রিল ২০১৫ তারিখ সকাল ০৮৩০ ঘটিকার সময় উক্ত বৈশাখী মেলা’র উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এবং সেক্টর কমান্ডারের পতœী নুসরাত জামান। মেলায় ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম, কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম এবং ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সেক্টর কমান্ডার মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এ সময় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রী কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মেলা সকলের জন্য উন্মুক্ত ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।