মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

১৪টি উপজেলার ব্রিক ফিল্ড মালিক সমিতির সাথে চট্টগ্রাম জেলা প্রশাসকের মত বিনিময়

শেয়ার করুন

received_1826317614293138
চট্রগ্রামের ১৪ টি উপজেলার ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে জেলা প্রশাসক মোঃ সাইফুল আরেফিনের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১৫ নভেম্বর সকাল অানুমানিক ১০ টায় চট্রগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ইট প্রস্তুত ও ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসরণ ইট ভাটা পরিচালনা সংক্তান্ত বিষয় নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন চট্রগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইফুল আরেফিন।সভায় ১৪টি উপজেলার নির্বাহী অফিসারগণ ও ১৪ টি উপজেলার ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্তিত ছিলেন।লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সফল সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন চৌধুরীর তার বক্তব্যে বলেন,লোহাগাড়ার ৫০% ব্রিক ফিল্ড জিকঝাকে পরিণত হয়েছে ।তাই তিনি মাননীয় জেলা প্রশাসকের কাছে আরো দুই বছরের জন্য সময়ের আবেদন করেছেন।আগামী দুই বছরের মধ্যে ব্রিক ফিল্ড বয়লার থেকে ঝিকঝাকে রুপান্তরিত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।তিনি তার বক্তব্যে বলেছেন,দেশের উন্নয়নে বাংলাদেশ সরকারকে ব্রিক ফিল্ড মালিক সমিতি সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন,গত বৎসর ৩ লক্ষ ৯৫ হাজার টাকা ভ্যাট পরিশোধ করেছি এবং হঠাৎ বৃদ্ধি করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ভ্যাট করা হয়েছে। এছাড়াও জমির খাজনা ও টেক্স বৃদ্ধি করা হয়েছে।চট্রগ্রাম জেলা প্রশাসক সাইফুল আরেফিন ব্রিক ফিল্ড মালিকদের সমিতির উদ্দেশ্যে বলেন,কাঠ দিয়ে ইট পোড়ানো ও পাহাড় কাটানো যাবেনা।সরকারের আইন কানুন মেনে চলে এ ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি সকলকে আহবান জানান।

শেয়ার করুন