১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

১৩ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

হজের পরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি শুরু হবে। বিশ্ব তাবলিগ জামাত আয়োজিত ৫২তম ধর্মীয় সমাবেশ হিসেবে বিশ্ব ইজতেমার প্রাক্কালে যাবতীয় প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে।

এ ব্যাপারে ইজতেমা প্রস্তুতি কমিটির মুখপাত্র মাওলানা এম গিয়াস উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ইজতেমা মাঠের কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, গ্যাস, পানি, টয়লেট, বাথরুম এবং লাউডস্পিকার বসানোসহ শতভাগ কাজ সম্পন্ন হবে। ’

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে যাত্রী পরিষেবায় বিআরটিসির পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এম রফিকুল ইসলাম তালুকদার বলেন, বিভিন্ন রুটে মোট ২২৮টি বাস ইজতেমার যাত্রীদের পরিবহন করবে। এ ছাড়াও বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ইজতেমার যাত্রী পরিবহন করবে।

তিনি আরো বলেন, পাশাপাশি জোয়ার শাহাবা বাস ডিপোতে বিআরটিসি প্রধান কার্যালয়ে দুইটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যে কেউ ৯৫৬৪৩৬১ ও ৮৯০০৬৫৫ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হবে এবং ১৫ জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৪ দিন বিরতির পর ২০ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে এবং শেষ হবে ২২ জানুয়ারি।

ইজতেমা প্রস্তুতি কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমার প্রথম পর্বে গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, রাজবাড়ী, শরীয়তপুর, দিনাজপুর, জয়পুরহাট, লালমনিরহাট, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চাঁদপুর, বি-বাড়িয়া, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর এবং বাগেরহাটের মুসল্লিরা অংশ নেবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।