১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

১২ বছরের মধ্যে দাবি করলে ব্যাংকে জমানো টাকা ফেরত পাওয়া যাবে

কক্সবাজারসময় ডেস্কঃ ব্যাংকে জমানো টাকা ১২ বছরে মধ্যে দাবি করলে তা ফেরত পাওয়া যাবে। কোন গ্রাহক টানা ১০ বছর ব্যাংকে জমাকৃত টাকা, মূল্যবান ধাতু বা বিনিময় দলিল দাবি না করলে সংশ্লিষ্ট ব্যাংক তা অদাবীকৃত সম্পদ হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে ২ বছরে মধ্যে কেউ দাবি না করলে তা সরকারের সম্পদ হিসেবে গণ্য হবে। গত বুধবার অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রী সম্পর্কিত একটি নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইনের অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রী সম্পর্কিত বিধিবিধান রয়েছে। ওই বিধানের আলোকে নতুন নীতিমালা জারি করলো কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা অনুসারে, ১০ বছরে মধ্যে আমানত ও মূল্যবান সামগ্রী ব্যাংকের কাছ থেকে নিতে পারবেন। ১০ বছর পার হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংক অদাবীকৃত আমানত ও সামগ্রী হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাবে।
টাকা, বিদেশি মুদ্রা, বিনিময় দলিল বা অন্য যেকোনো সম্পদ থাকলে তা অদাবীকৃত সম্পদ হিসেবে গণ্য করতে হবে। তবে ১০ বছর পর্যন্ত কোন দাবিদার পাওয়া না গেলে আমানতকারী বা পাওনাদারের কাছে ৩ মাসের নোটিশ পাঠাতে হবে। ৩ মাসের মধ্যে নোটিশের কোন জবাব না এলে ওই আমানত বা সামগ্রী অদাবীকৃত আমানত হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে কাছে পাঠাতে হবে।
প্রতিবছর শেষে অদাবীকৃত সম্পদ কেন্দ্রীয় ব্যাংকের কাছে দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকে অদাবীকৃত সম্পদ জমা হবার পরও ২ বছর তা দাবি করার সুযোগ থাকবে। কিন্তু ২ বছর পর্যন্ত কেউ দাবি না করলে তা সরকারের সম্পদ হিসেবে গণ্য হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।