২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

১২০০ লিটার মদসহ আটক ৫

মহেশখালী ইউপজেলার ছোট মহেশখালী ঠাকুরতলা এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১ হাজার ২০০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় মদ উৎপাদনের সাথে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৫ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, ঠাকুরতলার মৃত প্রাণহরি দে’র ছেলে বাদল চন্দ্র দে (৪৫), একই এলাকার মৃত মনিন্দ্র দে’র ছেলে রুটু দে (২৭), রুনু রাম দে’র ছেলে সুমন কান্তি দে (৩৭), ঝুনুরাম দে’র স্ত্রী বাসনা দে (৫৫) এবং নিরঞ্জন দে’র মেয়ে সুমি দে (১৯)।

শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদিনাথ মন্দিরের শীবচর্তুদশী পূঁজা ও আদিনাথ মেলাকে সামনে নিয়ে মদ উৎপাদন ও বিপণনের ব্যাপক প্রস্তুতি নেয়ার খবরে তার নেতৃত্বে থানার এএসআই সজিব, এএসআই সাইফুল ফোর্স নিয়ে দুপুরে ঠাকুরতলায় অভিযানে যান। এ সময় মজুদ করা প্রায় এক হাজার ২০০ লিটার চোলাইমদসহ ৫ জনকে আটক করেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।