৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

১১৬ যাত্রীবাহী মিয়ানমারের বিমানটি আন্দামান সাগরে বিধ্বস

মিয়ানমার সেনাবাহিনীর ১১৬ আরোহীবাহী বিমানটির ধ্বংসাবশেষ আন্দামান সাগরে পাওয়া গেছে। স্থানীয় এক কর্মকর্তা ও দেশটির বিমানবাহিনীর একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের মিয়েক শহর থেকে রাজধানী ইয়াঙ্গুনের উদ্দেশে যাত্রা শুরুর পর পরই বিমানটি নিখোঁজ হয়। সেনাপ্রধানের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্নের সময় সেনাবাহিনীর ওই বিমান দাওয়েই শহরের ২০ মাইল পশ্চিমের আকাশে ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, আন্দামান সাগরের ওপর দিয়ে উড়তে থাকা বিমানটি নিখোঁজের পরপরই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাগরে জাহাজ মোতায়েনের পাশাপাশি বিমান থেকেও বিমানের খোঁজে অনুসন্ধান চলছে।

ইয়াঙ্গুন বিমানবন্দরের একটি সূত্র বলছে, উড্ডয়নের সময় বিমানটিতে ১০৫ যাত্রী ও ১১ ক্রু ছিলেন। বিমানটির অধিকাংশ যাত্রীই দেশটির উপকূলবর্তী অঞ্চলের সেনা পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বার্তাসংস্থা এএফপিকে ওই সূত্র জানিয়েছে, আমাদের ধারণা যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

সূত্র- জাগোনিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।