২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা ও ফ্রি চিকিৎসা দেবে ভারত

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ১০ হাজার মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবে ভারত।

একই সঙ্গে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ফ্রি চিকিৎসাসেবা দেয়ারও ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে মানেকশ কনভেনশন সেন্টারে ভারতীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

চারদিনের দ্বি-পক্ষীয় সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শনিবার একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া এক হাজার ৬৬১ জন ভারতীয় যোদ্ধাকে সম্মাননা দেয় বাংলাদেশ।

নয়াদিল্লি সেনানিবাসের মানেকশ কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।

ওই সময় মোদি বলেন, বর্তমানে ১০ হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে বৃত্তি দিচ্ছে ভারত সরকার। এ সংখ্যা ২০ হাজার করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।