১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

১০ হাজার টেস্ট কিট ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে চীন

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ‘টেস্ট কিট’ ও জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে চীন। ঢাকায় চীনা দূতাবাস গত মঙ্গলবার এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়কে অবহিত করেছে।

জানা গেছে, চীন বাংলাদেশকে ১০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম (টেস্ট কিট), ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১০ হাজার ‘মেডিক্যাল প্রসেসিং ক্লোদিং’ এবং এক হাজার ‘ইনফ্রারেড থার্মোমিটার’ দিচ্ছে। চীন সেগুলো তৈরি করে ফ্লাইটযোগে শিগগিরই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেবে। এরপর বাংলাদেশ তা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ছাড় করবে। বাংলাদেশকে এ বিষয়ে আগামী ২৯ মার্চের মধ্যে জানাতে চীন দূতাবাস অনুরোধ করেছে। এ ছাড়া চিকিৎসা সরঞ্জামের জন্য চীন বাংলাদেশকে রেফ্রিজারেটর মজুদ রাখতে বলেছে।
ঢাকায় চীনা দূতাবাস গতকাল বুধবার এক বিবৃতিতে জানায়, চীন বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার চীনা দূতাবাস বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানিয়েছে, তারা বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগণের জন্য বিপুলসংখ্যক টেস্ট কিট এবং সংক্রমণ নিরোধক জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান হিসেবে প্রদান করবে। সংক্রমণ মোকাবেলায় চীন সব সময় বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হিসেবে আছে এবং থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাস পরীক্ষায় বাংলাদেশে পর্যাপ্ত সংখ্যক ‘টেস্ট কিট’ নেই। গত সোমবার সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে টেস্ট কিটসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়। পরদিন মঙ্গলবারই চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। চীন করোনাভাইরাস মোকাবেলায় ইতালিসহ অন্যান্য দেশকেও সহায়তা করছে।

সূত্রঃ কালের কণ্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।