১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

১০ অতিরিক্ত সচিব পদে রদবদল

Governmentপ্রশাসনের ১০ অতিরিক্ত সচিব পদে রদবদল আনা হয়েছে। এদের মধ্যে সরকারি চারটি সংস্থার মহাপরিচালকও আছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিট, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনে একজন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

পর্যটন করপোরেশনের পরিচালক এম মওদুদুর রশিদ সফদারকে বার্ডের মহাপরিচালক করা হয়েছে। বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আবুল কালাম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটে এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মস পরিদফতরের নিবন্ধক মো. আতিকুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অতিরিক্ত সচিব এএস শামীম আহমেদকে ভূমি আপীল বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন মাহমুদা মিন আরাকে পিএসসির অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্তকে অর্থ বিভাগে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ারকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামুল হককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।