৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

১০৫ রানেই শেষ ভারত

সফরকারী অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে মাত্র ১০৫ রান করতে সমর্থ হয়েছে স্বাগতিক ভারত।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওপেনার লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান অজিঙ্কা রাহানে আর ১০ রান করেছেন মুরালি বিজয়। বাকিরা দুই অংকই ছুঁতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলি প্রায় ৩০ মাস পর শূন্য রানে আউট হয়েছেন। স্বাগতিকরা মাত্র ৪০.১ ওভার খেলতে পেরেছে। এর মধ্যে শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ১১ রানের মধ্যে।

ভারতীয় ইনিংসে ধ্বংসযজ্ঞ চালান অস্ট্রেলিয়ান বোলার স্টিভ ও’ক্যাফে। তিনি মাত্র ৩৫ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। দুটি পান মিশেল স্টার্ক। আর বাকি দুই উইকেট ভাগ করে নেন জশ হ্যাজলেউড ও নাথান লায়ন।

এর আগে প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম দিনের ২৫৬ রানের সঙ্গে দ্বিতীয় দিনে শুক্রবার মাত্র ৪ রান যোগ করেন অজি ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রেনসো। তার ইনিংসটি ১৫৬ বলে ১০টি চার ও একটি চারে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ মিচেল স্টার্ক করেন ৬১ রান।

স্টার্কের উইকেট শিকারের মধ্য দিয়ে এবারের মৌসুমের ৬৪তম উইকেটের স্বাদ নেন অশ্বিন। এর মধ্য দিয়ে ৩৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ড গড়েন তিনি। এর আগে ১৯৭৯-৮০ মৌসুমে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ৬৩ উইকেট নিয়েছিলেন।

প্রথম ইনিংস শেষে ভারতের উমেশ যাদব ৪টি আর অশ্বিন ৩টি উইকেট নিয়েছেন। জাদেজা নেন ২ উইকেট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।