৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

১শ পরিবারের মাঝে চাউল বিতরণ করেন উখিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি টিপু

নিজস্ব প্রতিবেদকঃ সমগ্র বিশ্বের মত বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে নিজ ঘরে অবস্থান করছে দেশের আপামর মধ্যবিত্ত, অসহায়, প্রতিবন্ধী, দরিদ্র, দুস্থ ও গরীব খেটে খাওয়া মানুষেরা। আর এই ঘর বন্দী জীবনদশায় মানবেতর জীবন যাপন করা সমাজের খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু।

কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা ছাত্রলীগের নির্দেশে উখিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল আমিন টিপুর ব্যক্তিগত পক্ষ থেকে একশত পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কলেজ ছাত্রলীগ সভাপতি টিপু বলেন, দেশের সকল দূর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভূমিকা রেখেছে। বর্তমানেও বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। আমি আমার নিজ এলাকার ১শ পরিবারের মাঝে ৮ কেজি করে চাউল বিতরণ করি এবং আমি অনুরোধ করব আমাদের সমাজের বিত্তবান মানুষদের, আপনার যতটুকু সম্ভব অসহায় মানুষ গুলোর পাশে দাড়ান।

ছোট বাচ্চাদের হাতে চাউল তুলে দিচ্ছেন উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু

এই সময় উপস্থিত ছিলেন উখিয়া কলেজ ছাত্রলীগের ২য় বর্ষের সাবেক সভাপতি,মিজানুর রহমান, সহ সভাপতি, সিরাজুল ইসলাম আপেল, কলেজ ছাত্রলীগ নেতা ভুট্টো বড়ুয়া, শাহ মোহাম্মদ অলি উল্লাহ্, মোহাম্মদ রিফাত চৌধুরী, মোহাম্মদ আরফাদ, মোহাম্মদ মুফিজুর রহমান, ছাত্রলীগ নেতা, মোহাম্মদ সাইদু।

আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল আমিন টিপু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।