মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

শেয়ার করুন


টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে মহান জাতীয় বিজয় দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষ্যে খতমে কোরআন, পূষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা,জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। ১৬ সিসেম্বর বিজয়ের প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন স্কুল সভাপতি ও প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা।
১০টায় জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয়, স্কুল ও স্কাউট পতকা উত্তোলনের পর পরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে হ্নীলা ষ্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন নাড়মোরা পাড়া হয়ে করে স্কুলে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরে বিজয়ে চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। এর পর বেলা ১১ টায় স্কুল হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার। এসময় উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, কামাল আহমদ, মৌলভী আবুল হোছাইন ফেরদৌসী, সিদ্দিক আহমদ, নিলুপা ইয়াছিম মুক্তা, নুরুল হোছাইন ভুট্টো, কায়সার হেলাল, মনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, শাহ আজিজ, নুরশাত ফাতেমা, সাহিদুর রহমান খাঁন, আবদুল মজিদ, প্রবাল শর্মা ও নাছির কামাল প্রমূখ। সভাশেষে ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদের আতœার শান্তি কামনা ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন